Home আন্তর্জাতিক ফের পাকিস্তান – আফগানিস্তান সীমান্তে সং’ঘর্ষ,৩ দিনে নি’হত ৭১
আন্তর্জাতিক

ফের পাকিস্তান – আফগানিস্তান সীমান্তে সং’ঘর্ষ,৩ দিনে নি’হত ৭১

Share
Share

পাকিস্তানের সামরিক বাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পেহেলগামে বন্দুকধারীদের হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করছে । পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত তিনদিনে অন্তত ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

এতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫ ও ২৭ এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে।

পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই সন্ত্রাসীরা নিহত হয়েছেন।

দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর বলেছে, আগের অভিযানের ধারাবাহিকতায় রোববার রাতেও নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এর আগের দুদিনের অভিযানে ৫৪ জন নিহত হয়েছেন। এরপর রোববার ও সোমবারের অভিযানে নতুন করে আরও ১৭ সন্ত্রাসী নিহত হয়েছেন।
পাকিস্তানের আইএসপিআর বলেছে, গত দুই রাতের অভিযান পরিচালনার সময় আরও ১৭ সন্ত্রাসী নিহত হয়েছেন; যারা ‘‘তাদের ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করছিলেন।’’

বিবৃতিতে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।

এর আগে, রোববার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের অনুপ্রবেশের এই চেষ্টা এমন এক সময়ে ঘটেছে, যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ভারত। এতে পরিষ্কারভাবে বোঝা যায় যে, সন্ত্রাসীরা কাদের নির্দেশ পাকিস্তানে অনুপ্রবেশের করছে। এই ধরনের পদক্ষেপ রাষ্ট্র ও এর নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বিশ্বাসঘাতকতার শামিল।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশের এই সীমান্তের বিশাল অংশ উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দুই দেশের সীমান্ত এলাকায় প্রায় অনুপ্রবেশের চেষ্টার সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...