Home আন্তর্জাতিক ফের কবে শুরু হচ্ছে আইপিএল ?
আন্তর্জাতিকক্রিকেটখেলাধুলা

ফের কবে শুরু হচ্ছে আইপিএল ?

Share
Share

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে এবং একপর্যায়ে তা মিসাইল হামলা পর্যন্ত পৌঁছায়। এমন বাস্তবতায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএল স্থগিত করা হয়।

ভারত তিন ভেন্যুতে আইপিএলকে নিয়ে আসার চেষ্টা করলেও সেটা আলোর মুখ দেখেনি। এরইমাঝে বিবাদমান দুই প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হলে ক্রিকেটকে আবার মাঠে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। ভারতের গণমাধ্যমে এসেছে নতুন খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ তারিখের মাঝে সকল বিদেশী খেলোয়াড়দের ভারতে ফিরিয়ে আনার জন্য বার্তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

নতুন করে আইপিএলকে মাঠে ফেরানোর জন্য বিসিসিআই কমিটির বৈঠক শেষেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে এমন বার্তা দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। ইন্ডিয়ান এক্সপ্রেস বোর্ডের এক সূত্রের বরাতে এমন খবর প্রচার করেছে।

এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত থাকার কারণে ফাইনালও পিছিয়ে যাচ্ছে। ২৫মে এর বদলে ৩০মে ফাইনাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, পাঞ্জাব কিংস ব্যতীত টুর্নামেন্টের বাকি ৯ দলকেই তাদের নিজ নিজ হোম ভেন্যুতে ফিরতে বলা হয়েছে। শুক্রবার থেকেই ফের মাঠে গড়াবে আইপিএল – সেই প্রস্তুতি নিতে বলা হচ্ছে সব দলকেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...