Home আঞ্চলিক ফেনীতে নতুন করে বন্যায় প্লাবিত আরও ১০ গ্রাম
আঞ্চলিকচট্টগ্রাম

ফেনীতে নতুন করে বন্যায় প্লাবিত আরও ১০ গ্রাম

Share
Share
বন্যার পানিতে ডুবে আছে একটি ঘর। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম । ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনী জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে জেলার তিন উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯টিতে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র, খাদ্য, ওষুধ ও জরুরি সেবার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নতুন করে প্লাবিত হওয়া গ্রামগুলোর মধ্যে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দুটি এবং মোটবি ইউনিয়নের দুটি গ্রাম, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঁচটি গ্রাম ও দাগনভূঞা উপজেলার একটি গ্রাম রয়েছে। এসব এলাকায় বাড়িঘর, সড়ক ও কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে।

বন্যার কারণে জেলার পাঁচটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফেনী-ফুলগাজী এবং ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার ৮২টি আশ্রয়কেন্দ্রে আজ সকাল পর্যন্ত ৯ হাজার ২০০ মানুষ আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা গতকাল পর্যন্ত পরশুরাম ও ফুলগাজী উপজেলায় অন্তঃসত্ত্বা নারী, শিশু ও অসুস্থসহ ১৮ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। সীমান্তবর্তী পরশুরাম উপজেলায় পানি কিছুটা কমলেও অন্যত্র তা বাড়ছে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, “জেলার বিভিন্ন অংশে আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কোথাও সহায়তা পৌঁছাতে দেরি হলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।” তিনি আরও জানান, পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রয়েছে এবং সব অংশীজনকে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় তৎপর রয়েছে প্রশাসন।

ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যার পর থেকে পানি হঠাৎ করেই বাড়তে থাকে। এতে বাড়িঘর ডুবে গেছে, পুকুর উপচে মাছ ভেসে গেছে, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে এবং সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...