Home জাতীয় ফিল্মি স্টাইলে স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
জাতীয়

ফিল্মি স্টাইলে স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

Share
Share

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে বাবুল হোসেন নামে এক যুবদল কর্মী ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের আকসিনগর হাউজিংয়ের ভেতরে এ হামলা চালানো হয়। হামলাকারীরা নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও মারধর করে।
নিহত বাবুল হোসেন (৫০) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন এবং কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
নিহতের ভাতিজা মোমিন হাসান জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরশাদ, শওকত, শরিফসহ কয়েকজন হামলাকারী বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে এবং তার চোখ উপড়ে ফেলে।
তিনি বলেন, “আজ সকাল থেকে চাচা ও চাচি আকসিনগর হাউজিং এলাকায় সরিষার গাছ শুকাচ্ছিলেন। চাচি যখন খাবার আনতে বাসায় যান, তখন হামলাকারীরা চাচাকে আক্রমণ করে। চাচি ফিরে এসে চিৎকার করলে তাকেও মারধর করা হয়। পরে আমরা চাচাকে উদ্ধার করে এনাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এনাম মেডিক্যালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, “বিকেল ৩টার দিকে মৃত অবস্থায় বাবুল হোসেনকে হাসপাতালে আনা হয়। মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।”
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, “হত্যাকাণ্ডের খবর আমরা পেয়েছি এবং ঘটনাটি তদন্ত করছি। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...