Home জাতীয় ফতুল্লায় বহুতল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়দুর্ঘটনা

ফতুল্লায় বহুতল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের দশম তলার ফ্ল্যাট থেকে মো. নাহিদ হাসান প্লাবন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত নাহিদ হাসান প্লাবন নারায়ণগঞ্জ সদর থানার পুরান গোগনগর আলীরটেক এলাকার ইসমাইল দেওয়ানের ছেলে। তিনি ফতুল্লার পূর্ব কাইয়ুমপুর মৎস্য অফিসের পাশে অবস্থিত মতলব টাওয়ারের দশম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া জানান, সকালে নাহিদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হলে তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন, নাহিদ গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই মো. কাজী ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁদপুরের এক গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সারাদেশে যখন নাড়ির টানে বাড়ি ফেরার উৎসবমুখর পরিবেশ এবং রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো চাঁদপুর জেলা।...

লারিজানি ছিলেন রাশিয়ার ‘প্রকৃত বন্ধু’: পুতিন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ডা. আলী লারিজানির আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ মার্চ)...

Related Articles

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ)...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...

জিহাদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জন অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক...