Home জাতীয় প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ।
জাতীয়রাজনীতি

প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ।

Share
Share

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তার উপর এক শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেন। পরে তিনি সেখান থেকে সরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বুধবার (১৪ মে) রাত ১০টার পর মিন্টো রোডের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে।

এ সময় মাহফুজ আলম বলেন, এখানে যারা আমার উপর হামলা করেছে তারা কারা- এটি মিডিয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব খুঁজে বের করার। তারা একজন মিনিস্টারের উপর হামলা করে পুলিশের সঙ্গে ঘটা ঘটনার ন্যায্যতা দিল। তারা আমার উপর হামলা করে প্রমাণ করেছে তারা পুলিশের সঙ্গে কী ব্যবহার করেছে।

তিনি বলেন, যারা আমাদের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, তারা কিন্তু হামলা করেনি। সাবোটাজ করার উদ্দেশ্যে যারা এখানে এসেছে হামলা করেছে তারা । তারা বড় ভুল করেছে। শিক্ষার্থীদের উচিত এই সাবোটাজকারীদের আলাদা করে রাখা। সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবি শুনতে রাজি।

মাহফুজ আরও বলেন, গত আটমাস ধরে একজন ব্যক্তির প্রতি যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা এখানেও সেটা দেখিয়েছে। আজকে থেকে যমুনার সামনে আর কোনো অবস্থান করতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

তথ্য উপদেষ্টা বলেন, জগন্নাথের বিষয়ে সরকার সহানুভুতিশীল। দাবির বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকে আশা করি সমস্যার সমাধান আসবে।

উপদেষ্টা অবস্থানকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। আমার সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু তারা তা না করে তাঁতী বাজার থেকে এই পর্যন্ত কীভাবে এলেন তা আমরা জানি না।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে উপদেষ্টা মাহফুজ বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীরা যখনই আন্দোলন করেন অবশ্যই তাদের সঙ্গে প্রথমে সংলাপের চেষ্টা করবেন। বল প্রয়োগ করবেন না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...