Home জাতীয় অপরাধ প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
অপরাধ

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Share
Share

টাঙ্গাইলের মধুপুরে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর পৌর শহরে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের ফাহাদ খান ফাহিম ও গোপালপুর উপজেলার নাঈম মাহাদী সাফি।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ফেসবুকে পরিচয়ের পর ফাহিম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলে এবং গোপনে আপত্তিকর ছবি তোলে। পরে বন্ধু সাফির কাছে সেই ছবি শেয়ার করলে সে ব্ল্যাকমেইল করতে থাকে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ কৌশলে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত চলছে। পুলিশ জানায়, গ্রেপ্তার দু’জন ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর পরিবার থেকে টাকাও দাবি করেছিল।
আদালত অভিযুক্ত ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও বয়স কম থাকায় সাফিকে শিশু আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...