Home জাতীয় প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিলেন শায়খ আহমাদুল্লাহ
জাতীয়

প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিলেন শায়খ আহমাদুল্লাহ

Share
Share

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি ও বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বার্তায় তিনি এই চিঠি প্রকাশ করেন।
চিঠিতে তিনি সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবমাননাকর মন্তব্য ও কটূক্তির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।
বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির এক সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভের কথা উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ওই ব্যক্তির বিতর্কিত ভূমিকা এবং সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য ধর্মপ্রাণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ তৈরি করেছে।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি তিনি ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সরকারকে জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ধর্ম অবমাননাকারীদের সরকারি কোনো প্রকল্পে সম্পৃক্ত করা উচিত নয় এবং যারা ইতোমধ্যে যুক্ত আছেন, তাদের বরখাস্ত করে আইনের আওতায় আনা উচিত।
তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, “মানুষ যদি দেখে তাদের আবেগ-অনুভূতিতে আঘাত করা হচ্ছে, অথচ সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তাহলে জনগণ সরকারের প্রতি আস্থা হারাতে পারে।” তাই এই বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...