Home জাতীয় অপরাধ প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নারী উদ্যোক্তার লিগ্যাল নোটিশ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়বিনোদন

প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নারী উদ্যোক্তার লিগ্যাল নোটিশ

Share
Share

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এক নারী উদ্যোক্তা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) উদ্যোক্তা ঝিলিক নামে এক নারী তিশার বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, তানজিন তিশা ঝিলিকের অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি প্রমোশনের শর্তে গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও তিনি সেই প্রমোশন করেননি কিংবা শাড়ির মূল্যও পরিশোধ করেননি।

নোটিশ অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে শাড়িটি গ্রহণের পর থেকে তিশা একাধিকবার প্রমোশন বিলম্ব করেন এবং পরবর্তী সময়ে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন,“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।”

আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে তানজিন তিশাকে শাড়ির মূল্য ও ক্ষতিপূরণ বাবদ মোট ১ লাখ টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...