Home জাতীয় আইন-বিচার পৈতৃক সম্পত্তিতে হামলা, আতঙ্কে লামিয়া চৌধুরী
আইন-বিচার

পৈতৃক সম্পত্তিতে হামলা, আতঙ্কে লামিয়া চৌধুরী

Share
Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার বেলা তিনটার দিকে পৈতৃক সম্পত্তিতে গেলে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। হামলার সময় উত্তেজিত কয়েকজন দৌড়ে এসে তাঁর দিকে তেড়ে আসে এবং তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।
ঘটনার সময় আতঙ্কিত লামিয়া ফেসবুক লাইভে আসেন। সেখানে তাঁকে কান্নারত অবস্থায় দেখা যায়। তিনি জানান, সন্ত্রাসীরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাঁর পা ভেঙে যায় এবং তাঁর ফোন ছিনিয়ে নেয়। এমনকি তাঁর ওড়নাও টেনে ছিঁড়ে ফেলা হয়। লামিয়া বলেন, ‘আমার মা-বাবা নেই। ওরা ভাবছে, আমি একা, তাই ভয় দেখিয়ে সব দখল করে নেবে। কিন্তু আমি হার মানব না।’
সাম্প্রতিক সময়ে তাঁদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রতিবার তিনি নারায়ণগঞ্জে গেলে একদল দুষ্কৃতকারী বাধা দেওয়ার চেষ্টা করে। এমনকি হামলার দিন ঘরের ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা বাইরে থেকে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লামিয়া ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেন। এক পোস্টে লেখেন, ‘আমার সাথে কি কেউ নাই? আমার মা–বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’ বিকেলে আরেক পোস্টে জানান, ‘আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালেও যেতে দিচ্ছে না। আমার গাড়িতে ইট মেরে গাড়ি ভেঙেছে। আমি হাঁটতে পারছি না।’
সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে লামিয়া তাঁর জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন এবং বিচার দাবি করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...