Home জাতীয় পৃথক সড়ক দুর্ঘটনায় সাভারে নি’হত হয়েছে ৩ জন । 
জাতীয়দুর্ঘটনা

পৃথক সড়ক দুর্ঘটনায় সাভারে নি’হত হয়েছে ৩ জন । 

Share
Share

সাভারের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন ।

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউনে রোববার (২৭ এপ্রিল) রাতে ও গেন্ডা এলাকায় আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ১১টার দিকে ব্যাংক টাউন এলাকায় হৃদয় ও আরতী নামে দুইজন রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুত গতির প্রাইভেটকার তাদের দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হৃদয় ব্যাংক টাউন মহল্লার ধীরেনের ছেলে ও আরতী একই এলাকার রাকেশের স্ত্রী।

অপরদিকে আজ ভোর সাড়ে ৬টা নাগাদ ঢাকা-আরিচা সড়কের গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...