Home জাতীয় অপরাধ পুলিশ ও প্রতিবেশীদের তথ্যমতে বাবাকে হ’ত্যাকারী শিফা মাদ’কাসক্ত ও স’মকামী।
অপরাধআইন-বিচারজাতীয়

পুলিশ ও প্রতিবেশীদের তথ্যমতে বাবাকে হ’ত্যাকারী শিফা মাদ’কাসক্ত ও স’মকামী।

Share
Share

সম্প্রতি সাভারের ভাড়া বাসায় বাবা আব্দুস সাত্তারকে ঘুমের ঔষধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে শিফা। ধর্ষণের অভিযোগে বাবাকে হত্যা করা জান্নাতুল জাহান শিফার বিরুদ্ধে উঠছে একের পর এক ভয়ানক চাঞ্চল্যকর অভিযোগ। তার বাবার বিরুদ্ধে অভিযোগ ছিলো ধর্ষণ চেষ্টার। তবে পুলিশের তদন্তে এবং প্রতিবেশীদের কথায়  অভিযোগের তীর এখন শিফার দিকেই।

সম্প্রতি বাবাকে হত্যা করে শিফা ৯৯৯ এ কল করে পুলিশকে বলেছিলেন ‘আমি বাবাকে হত্যা করেছি, আপনার লাশ নিয়ে যান।’ এরপরই পুরো দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বাবা আব্দুস সাত্তার ও দুই বান্ধবীকে নিয়ে সাভারের মজিদপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন শিফা।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, পাঁচতলায় ওই ফ্ল্যাটে ডাইনিং রুমে থাকতেন সাত্তার, শিফাসহ তার বান্ধবীরা থাকতো অন্য রুমে। বাবা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরেই মেয়ের উশৃঙ্খল চলাফেরা, মাদক সেবন এবং বান্ধবীদের সঙ্গে তার সমকামীতার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন । অভিযোগ রয়েছে, এসব অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বললে মেয়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছিল ।

এদিকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে শিফাকে মাদকাসক্ত মনে হয়েছে। শিফা ছাড়াও তার দুই বান্ধবীর বিরুদ্ধেও মাদকাসক্তের অভিযোগের কথা জানান তিনি। শিফা বরাবরই নিজের মত চলতে চাইতো আর বান্ধবীদের সাথে তার ছিলো সমকামীতার অনৈতিক সম্পর্ক এটি নিয়েই বাবা আব্দুস সাত্তার বাঁধা দিতে গেলে হত্যাকান্ডর শিকার হন তিনি এমনটিই মনে করছে পুলিশ।

পুলিশ  কর্মকর্তা  শাহিনুর কবির  আরও জানান, বাবাকে ২০টি ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার কথা মেয়েটি স্বীকার করেছেন। একই সঙ্গে দাবি করেছেন, বাবা তার আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। তবে, পুলিশ অভিযুক্তের ফোনে এমন কোন ভিডিও পায়নি।

এ ঘটনার আগে ২০২৩ সালেও নাটোরের সিংড়া থানায় শিফা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। সে সময় গ্রেফতার হয়ে জেলও খেটেছেন সাত্তার। তবে ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের আলামত না পাওয়ায় আদালত সাত্তারকে জামিন দেন বলে, পুলিশ সূত্র জানায় ।

প্রতিবেশী ও পুলিশের ভাষ্যমতে, বাবাকে হত্যাকারী শিফা একজন মাদকাসক্ত ও সমকামী। তার এসব অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় প্রাণ হারাতে হয়েছে বাবা আব্দুস সাত্তারকে। এমনটিই ধারণা করা হচ্ছে। যদিও পুলিশ বলছে এখনো এটির তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...