Home জাতীয় অপরাধ পুলিশের নাম ভাঙিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক, হাতিয়ে নেয় টাকা
অপরাধ

পুলিশের নাম ভাঙিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক, হাতিয়ে নেয় টাকা

Share
Share

পুলিশ পরিচয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার ঘটনা ঘটেছে রাজধানীতে। একটি প্রতারকচক্র ভুয়া পরিচয় ব্যবহার করে ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে নিয়ে বন্ধুদের কাছে জরুরি টাকার অনুরোধ পাঠিয়ে অর্থ হাতিয়ে নেয়। ভুক্তভোগী উন্নয়নকর্মী এম রিজওয়ান খান জানান, বৃহস্পতিবার সকালে উত্তরা পশ্চিম থানা থেকে এসআই সজীব পরিচয়ে একজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, রিজওয়ানের নম্বর ব্যবহার করে কেউ পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করছে। এর পর একটি কোড পাঠিয়ে তা ডায়াল করে ফোন বন্ধ করতে বলেন। কোডটি ব্যবহারের পরপরই রিজওয়ানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়।

প্রতারকচক্র রিজওয়ানের পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিতজনদের কাছে টাকার অনুরোধ জানাতে থাকে। তাঁর বন্ধু মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী বিষয়টি বিশ্বাস করে প্রতারকদের একটি নম্বরে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠান। রিজওয়ান খান জানান, দশ মিনিটের মধ্যে তিনি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ ফিরে পেলেও এরই মধ্যে টাকা পাঠানোর ঘটনা ঘটে গেছে। প্রতারকরা এমনভাবে পুলিশের পরিচয় দিয়ে কথা বলেছিল যে তিনি সন্দেহ করতে পারেননি।

প্রতারণার ঘটনার পর মোফাক্কার মোর্শেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সম্প্রতি কিছু প্রতারকচক্র পুলিশের পরিচয় ব্যবহার করে নানা কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের ফাঁদ থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...