Home জাতীয় পুকুরে গোসলে নেমে ৭ বছরের শিশু ডুবে গেল
জাতীয়দুর্ঘটনারাজনীতি

পুকুরে গোসলে নেমে ৭ বছরের শিশু ডুবে গেল

Share
Share

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে মোত্তাসিন বিল্লা নামে সাত বছরের এক শিশুর।

শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া মন্ডলপাড়া গ্রামে রোববার (২৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। শিশু মোত্তাসিন বিল্লা একই এলাকার মো. শাহজাহান আলীর ছেলে।

জানা যায়, দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে মোত্তাসিন স্থানীয় নজরুল ইসলামের পুকুরে গোসল করছিল। গোসল শেষে অন্য শিশুরা বাড়ি ফিরলেও মোত্তাসিন ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। শাজাহানপুর থানার ওসি  শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন ।

শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শাজাহানপুর থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...