Home আঞ্চলিক পিকআপের ধাক্কায় নিহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পিকআপের ধাক্কায় নিহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী

Share
Share

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী হারুন অর রশিদ (৪০) ও মো. জাকির হোসেন (৪৫) । সম্পর্কে তারা ভায়রা ভাই।

উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় সোমবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে এবং মো. জাকির হোসেন একই গ্রামের মো. আবদুল বারেকের ছেলে। তারা দুজনেই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে হারুন ও জাকির সিমলাপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে রওনা দেন। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ  হয় মোটরসাইকেলের।

এসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে হারুনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় জাকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেয়ার পথে মাওনা চৌরাস্তার কাছাকাছি পৌঁছালে মৃত্যু হয় জাকিরের।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, একটি অজ্ঞাত পিকআপ মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মৃত্যু হয়েছে দুই মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...