Home আন্তর্জাতিক পিএসএলে খেলবেন সাকিব!
আন্তর্জাতিকক্রিকেটখেলাধুলাজাতীয়

পিএসএলে খেলবেন সাকিব!

Share
Share

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশি এই অলরাউন্ডার। একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব।

সম্প্রতি দুবাইয়ে নিয়মিত অনুশীলন করায় ক্রিকেটমহলে তার ফেরা নিয়ে গুঞ্জন ছিল । সেই গুঞ্জন এবার সত্যি হলো। ৩৮ বছর বয়সী সাকিব খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। পিএসএলে এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল।

এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ১৮১ রান করার পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট।

গণমাধ্যম সূত্রে জানা যায়, লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে সাকিবের সঙ্গে। তিনিও খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তিনি এখনো অনাপত্তিপত্র (এনওসি) পাননি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পিএসএলে খেলতে হলে বোর্ডের অনুমতি প্রয়োজন হবে, কিন্তু সাকিব এখনও আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি।

প্রসঙ্গত, ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে গত সপ্তাহে পিএসএল স্থগিত করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী ১৭ মে (শনিবার) থেকে টুর্নামেন্টটি পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয়।

বেশ কিছু বিদেশি খেলোয়াড় পিএসএলের শেষ অংশে অনুপস্থিত থাকবেন। সেই জায়গাগুলো পূরণ করতেই বিকল্প ক্রিকেটারদের নেওয়া হচ্ছে, যার অংশ হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। লিগ পর্ব ও প্লে–অফ মিলিয়ে এখনো মোট ৮টি ম্যাচ বাকি রয়েছে।

সব কিছু ঠিক থাকলে এবং বিসিবি থেকে ছাড়পত্র পেলেই আগামী রোববার (১৮ মে) সাকিবকে লিগ পর্বে লাহোরের শেষ ম্যাচে মাঠে দেখা যেতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...