Home জাতীয় অপরাধ পারভেজ হত্যার মূল আসামি মেহরাজ গ্রে’প্তার
অপরাধআইন-বিচারজাতীয়

পারভেজ হত্যার মূল আসামি মেহরাজ গ্রে’প্তার

Share
Share

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

২৩ এপ্রিল দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলোচিত এই হত্যা মামলায় এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলার এক নম্বর আসামি মেহেরাজ ইসলামকে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এর আগে গত শনিবার বিকেলে প্রাইম এশিয়ার ছাত্র পারভেজ বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ছিলেন । পাশের বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব স্কলার্সের দু’ছাত্রীকে ঘিরে শুরু হয় কথাকাটাকাটি। হাসাহাসির বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরে উভয় পক্ষকে বসিয়ে ‘মীমাংসা’ করা হয়। তবে এ মীমাংসার পর পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন, তখনই কয়েকজন তাকে ঘিরে ধরে। এসময় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে পারভেজের শরীরে। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...