Home আঞ্চলিক পাবনায় প্রেমিকার বিয়ের খবর শুনে কিশোরের ‘আত্মহত্যা’
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পাবনায় প্রেমিকার বিয়ের খবর শুনে কিশোরের ‘আত্মহত্যা’

Share
Share

প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে গোলাম রাব্বি (১৫) নামে এক কিশোর ‘আত্মহত্যা’ করেছে । পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে সোমবার (৩০ জুন) দুপুরে এই ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

পরিবারের দাবি, পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রাব্বির প্রেমের সম্পর্ক চলছিল। ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও শুরু থেকেই মেয়ের পরিবার আপত্তি জানিয়ে আসছিল।

রাব্বির বড় ভাই রিয়াজ শেখ বলেন, রাব্বি ও মেয়েটি কিছুদিন আগে একসঙ্গে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে ফিরিয়ে আনে তাদের এবং বিয়ের আশ্বাস দেয়।

কিন্তু কিছুদিন পর মেয়েটিকে তার পরিবার কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয় এবং রাব্বির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

গত সোমবার সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায়, মেয়েটির বিয়ে হয়ে গেছে। এ খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ে রাব্বি । দুপুরে বাড়ির সবাই যখন বাইরে ছিল, তখন নিজ ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাব্বি। রাব্বির ভাই আরও বলেন, আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে আমার ভাইকে । আমরা ওই পরিবারের বিচার দাবি করছি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...