Home আঞ্চলিক পাবনায় উদ্ধার হয়েছে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি
আঞ্চলিকজাতীয়

পাবনায় উদ্ধার হয়েছে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি

Share
Share

র‍্যাবের বিশেষ অভিযানে পাবনায় কোটি টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকা থেকে শনিবার (১৯ মে) বিকালে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৭৫ কেজি বলে জানিয়েছেন র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, সিআইডির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে র‍্যাবের একটি দল কাজিরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হামিউল ইসলাম দারুল উলুম মাদ্রাসার পাশের একটি বাড়িতে অনুসন্ধান চালিয়ে ৭৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়।

উদ্ধারকৃত মূর্তিটির বাজার মূল্য প্রায় (৩-৫) কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

অভিযানে বাড়ির মালিককে আটক করা হয়েছে। মূর্তিটি চোরাচালানের উদ্দেশ্যে সেখানে গোপনে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

এমন ধরনের মূর্তি আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা মূল্যে বিক্রি হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

বাংলাদেশে প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী, এই ধরনের প্রাচীন প্রত্নসম্পদ ব্যক্তিগত মালিকানায় রাখা বা কেনাবেচা করা দণ্ডনীয় অপরাধ। ফলে উদ্ধারকৃত মূর্তিটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সময়ের আলো

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...