Home আন্তর্জাতিক পাকিস্তান ১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে
আন্তর্জাতিক

পাকিস্তান ১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে

Share
Share

২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া নির্বাসন অভিযানে পাকিস্তান সরকার এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ আফগান শরণার্থীকে প্রত্যাবসন করেছে।

সংসদীয় সচিব মুখতার আহমেদ মালিকের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সরকার প্রাথমিকভাবে বলেছিল, তারা প্রথমে কোনও আইনি নথিপত্র ছাড়াই বিদেশিদের বহিষ্কারের ওপর মনোনিবেশ করেছে। এবং আফগান নাগরিক কার্ড (এসিসি), যা ২০১৭ সালে আফগান শরণার্থীদের অস্থায়ী আইনি মর্যাদা প্রদানের জন্য চালু করা নথি – এর মতো অন্যান্য বিভাগগুলো পরে অন্তর্ভুক্ত করা হবে।

সংসদ অধিবেশনে আইন প্রণেতা আনজুম আকিল খানের উত্থাপিত প্রশ্নের জবাবে মালিক বলেন, পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী বসবাস করছে।  এর মধ্যে ৮ লাখ ১৩ হাজার জনের কাছে আফগান নাগরিক কার্ড (ইসিসি) এবং ১৩ লাখের কাছে নিবন্ধনের প্রমাণ (পিওআর) কার্ড রয়েছে।

তিনি উল্লেখ করেন, চিকিৎসা, শিক্ষা বা ব্যবসায়িক উদ্দেশ্যে পাকিস্তানে প্রবেশ করতে ইচ্ছুক আফগান নাগরিকদের স্বাগত জানানো হচ্ছে, যদি তাদের কাছে পাকিস্তানি ভিসা এবং বৈধ কাগজপত্র থাকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের শুরুতে  সমস্ত ‘অবৈধ বিদেশি’ এবং ‘এসিসি’ ধারকদের ৩১ মার্চের আগে দেশ ত্যাগ করতে বলেছিল, তা নাহলে তাদের ১ এপ্রিল থেকে নির্বাসিত করা হবে।

কর্তৃপক্ষ পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আফগান নাগরিককে নির্বাসিত করতে শুরু করে।

উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর ধরে চলা সংঘাতের সময় ২৮ লাখেরও বেশি আফগান শরণার্থী সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...