Home আন্তর্জাতিক পাকিস্তান কাঁপলো ভূমিকম্পে
আন্তর্জাতিক

পাকিস্তান কাঁপলো ভূমিকম্পে

Share
Share

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। দেশটির মধ্যাঞ্চলে রোববার (২৯ জুন) ভোরে এই ভূকম্পন হয়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর তথ্য অনুসারে, রোববারে ভোরে পাকিস্তানের মধ্যাঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূ-তাত্ত্বিক এই গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

জিএফজেড আরও জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে উৎপন্ন হওয়ায় এটি ছিল অগভীর এবং এর কম্পন তীব্রভাবে অনুভূত হয়।

এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।পাকিস্তানে এই ৫.৫ মাত্রার ভূমিকম্পটি সম্প্রতি সংঘটিত বেশ কয়েকটি ভূমিকম্পের সর্বশেষ সংযোজন।

এর আগে জুলাইয়ের শুরুতে ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প পাকিস্তানে আঘাত হেনেছিল বলে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে।
সূত্র: রয়টার্স, ইন্ডিয়া টুডে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...