Home আন্তর্জাতিক পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়া জানাল চীন ।
আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়া জানাল চীন ।

Share
Share

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক ও নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ৭ মে ভোরে ভারত, পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান থেকে পাওয়া যায়।

ওয়াং ওয়েনবিন বলেন, চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, বুধবার সকালে পাকিস্তানে ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন চীন । আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...