Home আন্তর্জাতিক পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প। 
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প। 

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন । মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল হোয়াইট হাউজের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। এ সময় একজন সাংবাদিক পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি। আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে, কিছু একটা ঘটতে যাচ্ছে। ভারত-পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে।’

খুব দ্রুতই এই সংঘাতের অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রসঙ্গত, ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী এ হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে ।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র

হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই মধ্যে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত। দিল্লি এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেনছেন, ‘বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে ভারত। কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশসীমা থেকেই হামলা করেছে। তারা কখনো তাদের ঘর থেকেই বের হয়নি। তারা বেরিয়ে আসুক, আমরা সমুচিত জবাব দেব।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...