Home আন্তর্জাতিক পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮

Share
Share

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন। চকওয়াল জেলার বালকাসার ইন্টারচেঞ্জের কাছে রোববার (২৭ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। খবর- দ্য ডন।

রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরগামী যাত্রীবাহী বাসের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে গভীর খাদে পড়ে উল্টে যায় বাসটি। বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে রয়েছেন তিনজন শিশু । তাদের বয়স যথাক্রমে ৮ মাস, ১ বছর ও ২ বছর। সর্বোচ্চ বয়সের নিহত ব্যক্তি ছিলেন ৪৫ বছর বয়সী । আহতদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে।

চকওয়াল জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার ডা. মুখতার সারওয়ার নিয়াজি বলেন, হাসপাতালে আনা ১২ জন আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং রাওয়ালপিন্ডির এক হাসপাতালে রেফার করা হয়েছে তাদের।একদল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন চকওয়ালের এসপি আহমেদ মোহিউদ্দিন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

আহতদের কালার কাহার তহসিল সদর হাসপাতাল এবং চকওয়াল জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহও হাসপাতালে পাঠানো হয়েছে । উল্লেখ্য, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। উচ্চগতিতে গাড়ি চালানোর পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করা ও বেপরোয়া ওভারটেকিং এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে ধরা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...