Home জাতীয় আইন-বিচার পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪ স’ন্ত্রাসী নি’হত, ভারতকে সন্দেহ।
আইন-বিচারআন্তর্জাতিকরাজনীতি

পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪ স’ন্ত্রাসী নি’হত, ভারতকে সন্দেহ।

Share
Share

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস  জানিয়েছে  ,  এ সময় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) আইএসপিআর জানায়, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিলের মধ্যে একদল সন্ত্রাসী হাসান খেল এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল । তাদের গতিবিধি নজরে এনে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সেনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে। নির্ভুল এবং চৌকস হামলায় ৫৪ জন ‘খারিজ সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।

খারিজ বলতে পাকিস্তান সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে ইঙ্গিত করে।

বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে নিহতদের কাছ থেকে । আইএসপিআর আরও জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ দলটি ‘বিদেশি কর্তাদের’ নির্দেশে পাকিস্তানের ভেতরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য অনুপ্রবেশ করছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলছে, তখন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড স্পষ্টভাবে নির্দেশ করে, কারা তাদের নেপথ্যে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার শামিল।

জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মনোযোগ সন্ত্রাসবিরোধী অভিযানের দিক থেকে সরিয়ে দিতে ভারতের কৌশলগত উদ্দেশ্য রয়েছে, যাতে সন্ত্রাসীরা কিছুটা প্রশান্তি পায়।

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানের ইতিহাসে একক সংঘর্ষে এটাই সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসী হত্যার ঘটনা বলে উল্লেখ করেছে আইএসপিআর।

২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে , যেখানে বেশ কয়েকটি সীমান্ত পারাপারের পয়েন্ট রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই এই সীমান্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পিআইসিএসএস-এর তথ্য অনুযায়ী,পাকিস্তানজুড়ে মোট ৭৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে ৯১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন সন্ত্রাসী ছিল। আহতদের মধ্যে ৫৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ জন বেসামরিক এবং ১০ জন সন্ত্রাসী ছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...