Home আন্তর্জাতিক ‘পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত’
আন্তর্জাতিক

‘পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত’

Share
Share

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত। বৃহস্পতিবার (১৫ মে) তিনি এ আহ্বান জানান।

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির এক সপ্তাহ পার হতে না হতেই আজ (বৃহস্পতিবার) জম্মু ও কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে রাজনাথ সিং এমন মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রাজনাথ সিং কাশ্মীরে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর পরিস্থিতি খতিয়ে দেখেছেন । এই আবহে আজকে তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরের পর এটাই তার প্রথম জম্মু ও কাশ্মীর সফর।

রাজনাথ সিং বলেন, ‘ প্রথমেই আমি বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে পেহেলগামে নিহত নিরপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মধ্যে আসতে পেরে গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতীয় নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানাতে চাই।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সঠিক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার আজ কতটা দৃঢ়, তা বোঝা যায়। আমরা তাদের পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়াও করিনি।’

অসন্তোষ হয়ে প্রতিরক্ষামন্ত্রী প্রশ্ন তুলে বলেন , ‘পুরো বিশ্ব দেখেছে পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই যে, পারমাণবিক অস্ত্র কি এত দায়িত্বজ্ঞানহীন ও দুর্বৃত্ত জাতির হাতে নিরাপদ?’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...