Home জাতীয় অপরাধ পাওনা টাকা চেয়ে দুলাভাইয়ের হাতে খুন হয়েছে শ্যালক।
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

পাওনা টাকা চেয়ে দুলাভাইয়ের হাতে খুন হয়েছে শ্যালক।

Share
Share

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা চেয়ে দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন শ্যালক ইয়াছিন (৩০)। কাজলা স্বপ্ন মার্কেটের পাশে রোববার (১ জুন) রাতে ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাওনা ১০ হাজার টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে আল আমিন (৩২) নামের একজন ইয়াছিনকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে নিহত ইয়াছিন, রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

নিহতের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামী তার খালাতো বোনের বর আল আমিনের কাছে ১০ হাজার টাকা পেত। রোববার রাতে টাকা চাইতে গেলে হোটেলের সামনে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আল আমিন হোটেল থেকে বটি এনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় তাকে । সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

কামরুজ্জামান তালুকদার ( যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ ) বলেন, ‘আগে কাজলায় একটি হোটেল চালাতেন নিহত ইয়াছিন। ৩-৪ মাস আগে আল আমিনের কাছে সেই হোটেল বিক্রি করে দেন ইয়াছিন । এরপরও আল আমিনের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। বারবার বলার পরও টাকা না দেওয়ায় রোববার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আল আমিন হোটেল থেকে বটি নিয়ে এসে ইয়াছিনকে কুপিয়ে আহত করে । হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। আল আমিনকে রাতেই আটক করা হয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...