Home আন্তর্জাতিক পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে আমিরাতে
আন্তর্জাতিকইসলামদিবসধর্ম ও জীবনমধ্যপ্রাচ্য

পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে আমিরাতে

Share
Share

যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতে পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (৬ জুন) আমিরাতের সাতটি প্রদেশসহ প্রধান শহরগুলোর ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ।

আমিরাতের নাগরিকসহ নামাজে অংশ নেন বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী। ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেওয়া হয়।
যদিও বাংলাদেশের মতো, ঈদের তেমন আমেজ থাকে না আমিরাতে , তবুও সবাই সাধ্যমতো চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে। আমিরাতে অবস্থানরত বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতসহ অন্যান্য দেশের নাগরিকরা বেশিরভাগই গরু ও ছাগল জবাই করে।

এরপর রুমে রুমে রান্নার পর্ব চলে। অতিথি হয়ে এক রুমের লোকেরা অন্য রুমে যান । এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশে অবস্থানরত প্রিয়জনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে শুরু হয় আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...