Home আন্তর্জাতিক পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শমিহাল
আন্তর্জাতিকরাজনীতি

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শমিহাল

Share
Share

মঙ্গলবার (১৫ জুলাই) ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাল জানিয়েছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দেশটির যুদ্ধকালীন সময়ে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় সরকারি রদবদল, যা কার্যকর হওয়ার কথা রয়েছে এ সপ্তাহেই ।

এর আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার শমিহালের স্থলাভিষিক্ত হিসেবে ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার এবং অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকোকে মনোনীত করেন।প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সহযোগী হিসেবে পরিচিত স্ভিরিডেনকো ।

২০২০ সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করে আসছেন শমিহাল। জেলেনস্কি জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি।

সভার সদস্যরা জানিয়েছেন, স্ভিরিডেনকোর মনোনয়ন নিয়ে পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। জেলেনস্কি জানান, ইতোমধ্যে তার সঙ্গে আগামী ছয় মাসের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তিনি।

টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘ পুনর্গঠিত সরকারের প্রাথমিক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছি আমরা।’ সেই সঙ্গে নিজ দপ্তরে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবিও পোস্ট করেন তিনি।

জেলেনস্কি জানান, নতুন সরকারের মূল কাজ হবে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো এবং অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর এটি হচ্ছে ইউক্রেন সরকারের সবচেয়ে বড় রদবদল, এমন এক সময়ে যখন পূর্বাঞ্চলে অব্যাহত রয়েছে রুশ বাহিনীর অগ্রযাত্রা এবং তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির সম্ভাবনা খুবই ক্ষীণ। সংসদ সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার নতুন সরকারের মনোনয়নের বিষয়ে ভোটাভুটি হবে।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...