Home আঞ্চলিক পটিয়ায় পুকুরে ডুবে প্রাণহানি ঘটেছে চাচা-ভাতিজার।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পটিয়ায় পুকুরে ডুবে প্রাণহানি ঘটেছে চাচা-ভাতিজার।

Share
Share

পটিয়ায় ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে চাচা-ভাতিজার । উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির উদ্দিন (৫২) ও তার ভাতিজা মোহাম্মদ আনাস আরিয়ান (১৪)। চট্টগ্রাম নগরে একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ছিলেন নাছির ও তার ভাতিজা আরিয়ান ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতদের স্বজন মো. শহীদুল ইসলাম ইমন জানান, আরিয়ানের পরিবার কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসে। সোমবার দুপুরে আইরিয়ানের চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করেন। সাঁতার শেখানোর এক পর্যায়ে ভাতিজা হাত থেকে ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন চাচাও । কিছুক্ষণ পর ভেসে ওঠে তাদের মরদেহ।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, চাচা তার ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর সমকালের বরাতে বলেন, পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...