Home জাতীয় পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে মাদ্রাসাছাত্রের
জাতীয়দুর্ঘটনা

পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে মাদ্রাসাছাত্রের

Share
Share

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার খানমোহনা এলাকায় বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি সাতক্ষীরা থানার ফজর আলীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, ওসমান গনি সাতক্ষীরা থেকে তার কয়েকজন সহপাঠী ও শিক্ষক নাজমুল ইসলামের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যান। সফর শেষে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনে ওঠেন তারা। ট্রেনটি পটিয়ার খানমোহনা স্টেশনের কাছাকাছি পৌঁছালে ওসমান গনি ওয়াশরুম ব্যবহার করতে যান। ওয়াশরুম থেকে বের হয়ে চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়ানোর সময় হঠাৎ ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। সঙ্গে থাকা সহযাত্রীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে লক্ষ্য করেন এবং স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরুজ জাহান আনিকা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নিহতের সঙ্গে থাকা শিক্ষক নাজমুল ইসলাম বলেন, ‘ ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিল ওসমান গনি। হঠাৎ ট্রেনের একটি বড় ঝাঁকুনিতে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সবকিছু ঘটে যায়, কিছু বোঝার আগেই আমরা তাকিয়ে দেখি সে নিচে পড়ে গেছে।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

ট্রেনের অন্যান্য যাত্রী এবং স্থানীয়রা এ ঘটনায় চলন্ত ট্রেনের দরজা খোলা রাখাকে নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলে জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...