Home জাতীয় অপরাধ পঞ্চগড়ে দেড় কোটি টাকা দামের বিষ্ণুমূর্তিসহ যুবক গ্রেফতার।
অপরাধআইন-বিচারজাতীয়

পঞ্চগড়ে দেড় কোটি টাকা দামের বিষ্ণুমূর্তিসহ যুবক গ্রেফতার।

Share
Share

১৫ মে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রাম থেকে, দেড় কোটি টাকা দামের একটি কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিনগত রাতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ।

এর আগে একই দিন বিকেলে দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামের এক বাড়ি থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আবু বক্করকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামস্থ গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে  মূর্তিসহ তাকে গ্রেপ্তার করে।

মূর্তিটি দৈর্ঘে ৩২ ইঞ্চি ও প্রস্থে ১৩.৫ ইঞ্চির এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বাজার মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার যুবককে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...