Home আন্তর্জাতিক নেপালে বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

নেপালে বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৮

Share
Share

নেপালের ধাদিং জেলায় পৃথ্বী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে পড়ে গেলে অন্তত ১৮ জন নিহত ও ২৮ জন আহত হন।

রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে নেপাল-এর ধাদিং জেলার গাজুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুগামী বাসটি ৪৬ জন যাত্রী নিয়ে পৃথ্বী হাইওয়ের ধাদিং অংশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে যায়।

স্থানীয় সময় রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারী পর্যটকও আছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই নেপাল আর্মড পুলিশ ফোর্স, নেপাল সেনাবাহিনী এবং নিয়মিত পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পাহাড়ি সড়ক, সরু বাঁক ও উচ্চগতির কারণে নেপালে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে পৃথ্বী হাইওয়ে দেশের গুরুত্বপূর্ণ কিন্তু ঝুঁকিপূর্ণ একটি মহাসড়ক হিসেবে পরিচিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প

রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের আগেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লিতে পুলিশের ব্যাপক অভিযানে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে...

Related Articles

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনকে ঢাকায় আনা হচ্ছে

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন।...

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মালয়েশিয়া

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার...

৩৩ শিশুকে ‘বিরল থেকে বিরলতম’ যৌন নির্যাতন , দম্পতির মৃত্যুদণ্ড

ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায় ৩৩ জন শিশুকে যৌন নির্যাতনের দায়ে এক দম্পতিকে...

ধর্মগুরু নাকি পিশাচ, ২০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে জ্যোতিষ পিঠের ধর্মগুরু স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী ও...