Home জাতীয় নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে শিশুর
জাতীয়দুর্ঘটনা

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে শিশুর

Share
Share

রোববার রাতে নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত রকি চারিগাঁও পাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , রকির বাবা কামাল ব্যাটারিচালিত অটোরিকশা চালায় । রোববার সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আটোরিকশাটি চার্জে লাগান । একপর্যায়ে শিশুটি আটোরিকশা স্পর্শ করতেই মাটিতে লুটিয়ে পড়ে। পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে। রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...