Home আঞ্চলিক নেত্রকোণায় বসতঘরে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নেত্রকোণায় বসতঘরে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

Share
Share

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে ৷ উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বাড়ি থেকে রোববার (২০ জুলাই) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দম্পতি হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রমের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পেশায় রাজমিস্ত্রী সোহাগ ও ঝুমার বিয়ে হয় তিন বছর আগে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন সোহাগ। শনিবার রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর একটি ঘরে ঘুমাতে যান তারা। পরদিন সকাল পৌনে ৬টার দিকে বাড়ির লোকজন ঘরের ভেতরে সোহাগ আর ঝুমার গলায় রশি লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশের ধারণা- পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যা করেছেন তারা।

তিনি আরো বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্যে মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত করা হচ্ছে ঘটনাটি ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির প্রথম ১৫ দিনেই রাজধানীতে মোট ৮০৭...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশজুড়ে তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ...

Related Articles

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনাটি ‘সাজানো নাটক’

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল...

বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে...

হাসপাতালে ভর্তি বিএনপির শীর্ষ নেতা রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...