Home জাতীয় অপরাধ নুসরাত ফারিয়া গ্রেপ্তার: ফারুকীর মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া।
অপরাধআইন-বিচারগানচলচ্চিত্রজাতীয়বিনোদন

নুসরাত ফারিয়া গ্রেপ্তার: ফারুকীর মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া।

Share
Share

রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছেন। ইতোমধ্যে ইস্যুটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে । অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাতের গ্রেপ্তারের বিষয়টিকে সরকারের জন্য ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন ।

এবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফারুকীর এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কৃতি উপদেষ্টা কি বলেছেন, জানি না। তিনি যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত মত। সবার মতপ্রকাশের স্বাধীনতা আছে। শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করে, সে ব্যবস্থা অবশ্যই নেব। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শেষ হয়নি।

নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটকের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, তার নামে মামলা থাকলে আপনি কি করবেন? বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছে। বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে, তাদের আটকানো হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় আদালত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামী ২২মে ফের তার জামিন শুনানির জন্যে দিন ধার্য করা হয়েছে।

তথ্যসূত্র: আর টিভি অনলাইন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...