Home আঞ্চলিক নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত হয়েছেন ৩ 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত হয়েছেন ৩ 

Share
Share

নীলফামারীর কিশোরগঞ্জে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বৃদ্ধসহ তিনজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। উপজেলার সদর ইউপির কেশবা ময়দান পাড়া এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর ইউপির কেশবা ময়দান পাড়া গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান, আফছার আলীর ছেলে মহাসিন ইসলাম ও গদা মাঝাপাড়া গ্রামের বাসিন্দা সুলতান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিয়ার রহমান সকালে ময়দানের পাড় এলাকার জমিতে কাজ করছিলেন। এ সময় পেছনের বাঁশঝাড় থেকে একটি শিয়াল বের হয়ে এসে আক্রমণ করে তাকে। এ সময় চিৎকার করলে তার চিৎকার শুনে দুজন এগিয়ে আসলে শিয়ার তাদের ওপরও আক্রমণ করে। এতে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তাদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নীল রতন দেব বলেন, শিয়ালের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে এসেছিলেন তিনজন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...