Home আন্তর্জাতিক নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে প্রস্তুত ইরান। 
আন্তর্জাতিক

নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে প্রস্তুত ইরান। 

Share
Share

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্দিষ্ট শর্তে পারমাণবিক চুক্তি করতে সম্মতি জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ পরামর্শক শাখমানি এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে তিনি এসব কথা জানান।

শাখমানি বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে কথা দেবে। ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলবে এবং এটির মজুদ শুধুমাত্র বেসামরিক ব্যবহার পর্যন্ত সীমাবদ্ধ করবে। আর আন্তর্জাতিকভাবে এসব বিষয় তদারকি করা হবে।

তবে এর বদলে ইরানের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ।

এনবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন- যদি যুক্তরাষ্ট্র আপনাদের দাবি আজই মেনে নেয়- পারমাণবিক চুক্তি করবেন। জবাবে খামেনির এ পরামর্শক বলেন, ‘হ্যাঁ, যদি মার্কিনিরা তাদের কথা রাখে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে।’

শাখমানি বলেন, এটি সম্ভব। যদি মার্কিনিরা কথা রাখে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। যেটির মাধ্যমে ভবিষ্যতে ভালো পরিস্থিতি হবে।

ইরানকে হুমকি ধামকি দিয়ে কিছু করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প মনে করেন তিনি মধ্যপ্রাচ্যে এসে উচ্চবাচ্য করবেন আর আমাদের ভীত করে দেবেন। আমাদের কাছে বিছানায় শুয়ে মৃত্যুর চেয়ে শহীদি মৃত্যু বেশি সুন্দর। ট্রাম্প আমাদের ভয় দেখাতে এসেছেন! আমরা কোনো ধমকের কাছে মাথা নত করব না।

এদিকে ট্রাম্প বলে আসছেন, ইরান চুক্তি চাইলে কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তবে ইরান জানিয়েছে, তারা কখনো এ ধরনের অস্ত্র তৈরী করার চেষ্টাই চালায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...