Home আঞ্চলিক নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত হয়েছে ১৯
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত হয়েছে ১৯

Share
Share

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে নিহত হয়েছেন বাসের হেলপার। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

নগরীর চায়না মোড় এলাকায় আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে  ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের উপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার মঞ্জুরুল হাসান । অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ধারণা করা হচ্ছে , গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে । দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আহত অবস্থায় ১৯ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...