Home জাতীয় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ১
জাতীয়দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ১

Share
Share

রোববার বিকাল ৫টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

একই দুর্ঘটনায়  আরও একজন  আহত হয়েছেন । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । উপজেলার মানকোন ইউনিয়নের রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন মুক্তাগাছা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল উপজেলার রায়ধোরা পূর্বপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলী হাজীর ছেলে। আহত সোহেল একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুল ও সোহেল বিকালে রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে যান।সেখানে বসে চা পান করছিলেন তারা। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে সাইদুল ও সোহেল চাপা পড়েন।

তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল।

মোহাম্মদ কামাল হোসেন ( মুক্তাগাছা থানার ওসি )বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ময়নাতদন্তের জন্য  নিহতের লাশ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...