Home আঞ্চলিক নিখোঁজের ৬ দিন পর নৈশপ্রহরীর অর্ধগলিত দেহ মিলল পুকুরে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নিখোঁজের ৬ দিন পর নৈশপ্রহরীর অর্ধগলিত দেহ মিলল পুকুরে

Share
Share

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের ছয়দিন পর পুলিশ পুকুর থেকে ইউসুফ নামে এক নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে ঘাটাইল সরকারি জিবিজি কলেজের পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় মরদেহটি। নিহত ইউসুফ জিবিজি কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরর্ত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ইউসুফকে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছিল না। বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ইউসুফ।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্থানীয়রা মরদেহ পুকুরে ভাসতে দেখে ঘাটাইল থানায় খবর দেন । পরে ঘাটাইল সরকারি জিবিজি কলেজের পাশের পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, উদ্ধার করে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার (১১ জুন) সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...