Home জাতীয় নিখোঁজের ৪দিন পর মানসিক ভারসাম্যহীন তরুণীর ম’রদেহ উদ্ধার। 
জাতীয়দুর্ঘটনা

নিখোঁজের ৪দিন পর মানসিক ভারসাম্যহীন তরুণীর ম’রদেহ উদ্ধার। 

Share
Share

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় হাওড় থেকে জাহেরা খাতুন (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার শ্রীমঙ্গল মৌজা হাওড়ে রাস্তার পাশ থেকে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১০টায় মরদেহ উদ্ধার করে বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

জানা গেছে ঐ তরুণী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে রসুলপুর গ্রামের ওয়াহেদ মিয়ার মেয়ে। গত ৪ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।

বুধবার (৭ মে) সকালে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুর রউফ বলেন, “মেয়েটি মানসিক ভারসাম্যহীন। চারদিন ধরে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল মৌজা হাওড়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি।”

তিনি আরও বলেন, “ধারণা করছি ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। মারা যাওয়ার রহস্য জানতে মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...