Home আন্তর্জাতিক নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশসহ ৪ জনকে হত্যা, বন্দুকধারীর আত্মহত্যা
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশসহ ৪ জনকে হত্যা, বন্দুকধারীর আত্মহত্যা

Share
Share

নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত চারজন। পরে ওই হামলাকারী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, রকফেলার সেন্টার এবং মডার্ন আর্টের জাদুঘর থেকে মাত্র কয়েক ব্লক দূরে মিডটাউন ম্যানহাটনের জনাকীর্ণ অংশে একটি বহুতল ভবনে এ হামলা হয়।  পুলিশ কমিশনার জেসিকা টিশ লিখেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি ।

মিডটাউন ম্যানহাটনে গুলিবিদ্ধ হয়ে নিহত নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের কর্মকর্তা ৩৬ বছর বয়সী বাংলাদেশি অভিবাসী, বলে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন। ওই অফিসারকে দিদারুল ইসলাম হিসেবে শনাক্ত করেছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ । তিনি বলেন, তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃস্বত্বা।

জেসিকা টিশ বলেন, পার্ক অ্যাভিনিউ ভবনের ৩৩তম তলায় একজনকে গুলি করে ভবনে প্রবেশ করার পর বন্দুকধারী একটি করিডোর দিয়ে নেমে আসে এবং নিজের বুকে গুলি করে।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, তিন বছরের অভিজ্ঞ ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি এই শহরটিকে ভালোবাসতেন । তিনি বলে, হামলাকারী আত্মঘাতী হয়েছেন । একটি এম৪ অ্যাসল্ট রাইফেল ছিল তার কাছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...