Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারায়ণগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Share
Share

নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ শান্তা হত্যা মামলায় আদালত স্বামী আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম বাবু (৩০) সোনারগাঁ উপজেলার বারদী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ মামলার বিবরণে জানায়, ২০১৭ সালে সোনারগাঁয়ের বারদী এলাকার আমিরুল ইসলাম বাবুর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই এলাকার সুলতানা আক্তার শান্তার। পরে তারা বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করলে পারিবারিক বিষয় নিয়ে তাদের দু’জনের মধ্যে প্রায় সময় ঝগড়া হত।

এর জের ধরে ২০২০ সালের ২৬ ডিসেম্বর রাতে শান্তার শরীরের বিভিন্ন স্থানে পুতা দিয়ে আঘাত করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে নৃশংসভাবে হত্যা করে স্বামী আমিরুল ইসলাম বাবু। পরে শান্তার মরদেহ কম্বল দিয়ে মুঁড়িয়ে গুমের চেষ্টা করে। ২৯ ডিসেম্বর সকালে শান্তার মরদেহ উদ্ধার হলে তার বাবা আব্দুল করিম মোল্লা বাদী হয়ে ওই দিনই বন্দর থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে পুলিশ আসামি আমিরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।

আবুল কালাম আজাদ ( আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী) জানান, এই মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...