Home আঞ্চলিক নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল দুই বোনের 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল দুই বোনের 

Share
Share

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে হয়েছে দুই বোনের মৃত্যু। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- হাজিরটেক গ্রামের আব্দুর রহমানের মেয়ে খাদিজা (১১) ও আব্দুর রহমানের ভাগ্নে এবং ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত (১২)। তারা ঢাকার একটি কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন এবং সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে হাজিরটেক গ্রামের মেঘনা শাখা নদীর ঘাটলায় গোসল করতে নেমে খাদিজা ও ইসরাত পানিতে তলিয়ে যায়। এরপর আর তীরে উঠতে পারেনি তারা।

এই ঘটনার কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন নামে এক যুবক গোসল করতে নেমে ডুব দিয়ে উদ্ধার করে খাদিজার মরদেহ। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে খোঁজ করে ইসরাতের। পরে অনেক খোঁজাখুঁজি করে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়।

খন্দকার নাসির উদ্দিন(আড়াইহাজার থানার ওসি) বলেন, মেঘনা শাখা নদীর একটি ঘাটলার পানিতে ডুবে মারা গেছে দুই মেয়ে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। তারা ঢাকা থেকে এখানে এসেছিল এক অত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন দুজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...