Home জাতীয় নবীনগরে বাস চাপায় নিহত হয়েছেন ৩ জন।
জাতীয়দুর্ঘটনা

নবীনগরে বাস চাপায় নিহত হয়েছেন ৩ জন।

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত হয়েছেন তিনজন। নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় বৃহস্পতিবার (৫ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। তিনি অটোরিকশাচালক ছিলেন। অপর নিহতের নাম – পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটো-রিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...