Home রাজনীতি নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদ-আখতার
রাজনীতি

নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদ-আখতার

Share
Share

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের একটি ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘দুইজন বন্ধু, একজন ছোটভাই! জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেয় হোক।’
এ পোস্টের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা নিশ্চিত করেছেন, নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে যেকোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন।
নাহিদ, মাহফুজ ও আখতার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং গণ-অভ্যুত্থান ও ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে নাগরিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর তারা এবার নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণার পরিকল্পনা রয়েছে। নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে তরুণদের উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...