Home অর্থনীতি নতুন টাকার ছবি প্রকাশ হয়েছে
অর্থনীতিজাতীয়

নতুন টাকার ছবি প্রকাশ হয়েছে

Share
Share

প্রকাশ হয়েছে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের ছবি ।  শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দেশের ঐতিহাসিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে নোটগুলোতে। আগামী ১ জুন থেকে সব ব্যাংকে নতুন ডিজাইনের নোট পাওয়া যাবে।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আব্দুর রউফ তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এই নতুন নোটগুলো প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য অফিস থেকেও এই নোটগুলো চালু করা হবে। তবে প্রচলিত সব নোটও বৈধ হিসেবে একযোগে চালু থাকবে।

১০০০, ৫০ ও ২০ টাকার এই নতুন নোটগুলোতে বাংলাদেশের ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন প্রতীকী ছবি থাকবে।

১০০০ টাকার নোটে জলছাপ হিসেবে একপাশে (বামপাশ) জাতীয় স্মৃতিসৌধ ও পেছনভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের মুদ্রিত ছবি রয়েছে। এ ছাড়া ৫০ টাকার নোটে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ মুদ্রিত রয়েছে। আর দিনাজপুরের কান্তজীউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি রয়েছে ২০ টাকার নোটে ।

নোটগুলোর নিরাপত্তা বৈশিষ্ট্যও উন্নত করা হয়েছে। ১০০০ টাকার নোটে থাকবে ৬ মিলিমিটার চওড়া নিরাপত্তা সূতা, যা নোটটি কাত করলে স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং এতে ‘বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্মৃতি’ ও ‘১০০০ টাকা’ লেখা থাকবে। এছাড়াও জলছাপ, মাইক্রোপ্রিন্ট, ইউভি [আল্ট্রা-ভায়োলেট] ফ্লুরোসেন্স ও চৌম্বকীয় বৈশিষ্ট্যসম্পন্ন নিরাপত্তা বার থাকবে ।

অন্যদিকে নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে ৫০ ও ২০ টাকার নোটেও থাকবে উন্নত সূতা, জলছাপ ও অন্যান্য নিরাপত্তা উপাদান।  বাংলাদেশ ব্যাংকের জাদুঘরে নতুন নোটগুলোর নমুনা  সংরক্ষিত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...