Home জাতীয় অপরাধ নড়াইলে রেললাইনের পাশে পড়েছিল তরুণের রক্তাক্ত মৃতদেহ।
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

নড়াইলে রেললাইনের পাশে পড়েছিল তরুণের রক্তাক্ত মৃতদেহ।

Share
Share

সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণের রক্তাক্ত মরদেহ। উপজেলার সারুলিয়া এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা—খুলনা রেললাইনে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে তারা লোহাগড়া থানায় খবর দিলে পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানীয় কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।

মৃতদেহের পকেট থেকে একটি ছবি পাওয়া গেছে। ছবির সঙ্গে ওই মরদেহের চেহারার মিল রয়েছে। এছাড়া তার পকেট থেকে কয়েকটি সিম কার্ড পাওয়া গেছে। ওই তরুণের বয়স ১৯ থেকে ২০ বছর। তার গায়ে সাদা রঙের একটি শার্ট, নীল রঙের জুতা ও কালো প্যান্ট পরা ছিল। হাতে সাদা রঙের একটি ব্রেসলেট রয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...