Home আঞ্চলিক নড়াইলে পুকুরের পানিতে ডুবে  কিশোরের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নড়াইলে পুকুরের পানিতে ডুবে  কিশোরের মৃত্যু

Share
Share

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরাফাত শেখ (১৪) নামে এক কিশোরের।

উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আরাফাত শেখ উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে। মৃগীরোগে আক্রান্ত ছিল সে ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নলদী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার আবু তালেব মোল্যা।তিনি বলেন, আরাফাত রোববার বিকেলের দিকে বাড়ির পুকুরের পাশ দিয়ে হেঁটে মাঠে বাঁধা গরু আনতে যাচ্ছিল। এ সময় হঠাৎ তার মৃগীরোগ দেখা দিলে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে ।

পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে আরাফাতকে ভাসমান অবস্থায় দেখতে পান । এরপর উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...